কুয়াশা উৎসবে মাতল ক্যাম্পাস

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১২:৩৫ এএম

শীত এলেই পালা বদল ঘটে পরিবেশের। দেখা যায় নতুন রূপ, নতুন সাজ। কুয়াশায় আচ্ছন্ন হয় চারপাশ। ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শীতকে বরণ করে নিতে ‘কুয়াশা উৎসব-২০১৯’ এর আয়োজন করেছে একদল শিক্ষার্থী। আজ রবিবার দু’দিনব্যাপী এই অনুষ্ঠানটির পর্দা ওঠার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা।

আয়োজকরা জানিয়েছেন, শীতে আগে গ্রাম বাংলায় খোল করতালের শব্দে বাড়ি বাড়ি কীর্তন হতো। শীতের ভোরে খেজুরের রস সংগ্রহ করে তা থেকে গুড় বানানো হতো। পরে সেই গুড় দিয়ে হতো পিঠার আয়োজন। বর্তমানে এই শহুরে জীবনে প্রায় হারাতে বসেছে এ সংস্কৃতি। এটির পুনরুদ্ধার বা গ্রাম-বাংলার ঐতিহ্য তুলে ধরে তা রক্ষায় শীতকে বরণ করে পিঠা উৎসব, ছবি প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, সাহিত্য আড্ডার মতো আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। যা আগামী ২৯-৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। পুরো মাঠ সাজবে গ্রাম-বাংলার সাজে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত