জাতীয় পার্টিতে (জাপা) ৮ জন অতিরিক্ত মহাসচিব মনোনয়ন দেওয়া হয়েছে। সদ্য অনুষ্ঠিত কাউন্সিলে সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই অতিরিক্ত মহাসচিবদের মনোনীত করেন এবং গতকাল নাম ঘোষণা করেন।
নতুন অতিরিক্ত মহাসচিবরা হলেনÑ গোলাম কিবরিয়া টিপু এমপি (বরিশাল বিভাগ), সাহিদুর রহমান টেপা (খুলনা বিভাগ), অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (রাজশাহী বিভাগ), ফকরুল ইমাম এমপি (ময়মনসিংহ বিভাগ), এটিইউ তাজ রহমান (সিলেট বিভাগ), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি (রংপুর বিভাগ), অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুঁইয়া (চট্টগ্রাম বিভাগ) এবং লিয়াকত হোসেন খোকা এমপি (ঢাকা বিভাগ)।
গতকাল পার্টির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০ উপধারা ১ (১) ক মোতাবেক এই নিয়োগ প্রদান করা হয়েছে, যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। পাশাপাশি নবম জাতীয় সম্মেলন সফল করতে গঠিত আট বিভাগে বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকা উত্তরের কাউন্সিলর প্রার্থী : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জাপা। মেয়র প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম। কাউন্সিলর প্রার্থীর নাম ও ওয়ার্ড নম্বর হলোÑ আশেকুল আমীন-১, শেখ আমিনুল হাকিম নিজাম-২, মো. সিরাজুল ইসলাম-৩, নুরু দেওয়ান-৪, মো. শুক্কুর শেখ-৫, মো. আমানত হোসেন-৬, শেখ মো. নাসিরউদ্দিন-৭, ডা. সেলিমা খান-৮, মো. আলমাস উদ্দিন-৯, মো. হামিদ হাসান-১০, মো. আবুল কালাম ভা-ারী-১১, মো. জসিম হাওলাদার-১২, এস এম শহিদউল্যাহ সুজা-১৩, মোহাম্মদ বেলায়েত হোসেন মানিক-১৪, মো. শাখাওয়াত হোসেন (দুলাল আকন)-১৫, মো. মুকুল আমিন-১৬, মো. আলী শেখ-১৭, আব্দুল আজিজ খাঁন-১৮, সৈয়দ মঞ্জুর হোসেন-১৯, সাইফুল ইসলাম পিটু-২০, এসএম আমিনুল হক সেলিম-২১, হাজী আবুল হোসেন-২২, কাজী আবুল খায়ের-২৩, মিলন শিকদার-২৪, মো. কাজী মামুন-২৫, আলহাজ আব্দুল শুকুর প্রধান-২৬, জাকির হোসেন-২৭, মো. মনির-২৮, সৈয়দ শাহাদাত হোসেন-২৯, ফজলুর রহমান-৩০, শফিকুল ইসলাম সেন্টু-৩১, এস এম হাশেম-৩২, হাজী শমসের আলী-৩৩, হাজী ফারুক শেখ-৩৪, মো. আবুল বাশার চৌধুরী-৩৫, হাজী মো. নাসিরউদ্দিন সরকার-৩৬, মো. শফিকুল ইসলাম লিপন-৩৭, জাকির হোসেন হান্নান-৩৮, মো. বজলুর রহমান মৃধা-৩৯, সানোয়ার হোসেন-৪০, আরিফুল রহমান-৪১, রফিকুল ইসলাম-৪৪, মাহমুদুল হাসান আলাল-৪৫, মহসিন ভূঁইয়া-৪৬, খোরশেদ আলম-৪৭, মো. জাহাঙ্গীর আলম-৪৮, আবুল হোসেন-৪৯, ফজলুল হক শিশির-৫০, মো. ইব্রাহীম হোসাইন-৫২, আলি আকবর দয়াল-৫৩, মো. আলাউদ্দিন আলাল-৫৪, সংরক্ষিত মহিলা আসনে হাসনা হেনা আহাম্মেদ-৫২, ৫৩, ৫৪, আনোয়ারা খাতুন-১২, ১৩, ১৪, সাবিনা আক্তার ২৯, ৩০, ৩১।
×
