মাদারীপুর শহরের পুরানবাজার এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পুলিশ বাধা দিলে বিএনপি নেতা-কর্মীদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ছাত্রদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপনের লক্ষ্যে পুরানবাজার এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতা-কর্মী জড়ো হয়। এ সময় ছাত্রদলের সভাপতি শাহীন মৃধার নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে পুলিশ বাঁধা দিয়ে ছত্রভঙ্গের চেষ্টা করে। পরে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ। এ সময় নেতা কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।
জেলা ছাত্রদলের সভাপতি শাহিন মৃধা বলেন, আমরা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করেছিলাম এতে পুলিশ বাঁধা দিয়েছে। ফলে স্বাধীনভাবে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর সব আয়োজন বাস্তবায়ন করতে পারেনি।
