রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০২:২৫ এএম

রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়ার বহুতল ভবন থেকে পড়ে গিয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুমন (২২) নামে ওই শ্রমিকের বাড়ি চট্টগ্রামের রাউজানে। রাজধানীর মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ের ১৫ নম্বর রোডের একটি থাই ওয়ার্কশপের কর্মচারী ছিলেন তিনি।

সুমনের সহকর্মী মুক্তার হোসেন দেশ রূপান্তরকে জানান, তারা দুই মাস ধরে ওই ভবনে কাজ করছিলেন। ১১টার দিকে ওই ভবনের দশতলার সানসেটে দাঁড়িয়ে থাই গ্লাস ফিটিংয়ের কাজ করছিলেন সুমন। এ সময় হঠাৎ করেই মাথা ঘুরে নিচে পড়ে যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত