ধানমন্ডিতে তোফায়েল

সিটি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০১:৫৭ এএম

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে আওয়ামী লীগের নেতাকর্মীদের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণের আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডি ২৭ নম্বরের হোয়াইট হলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় উত্তর সিটিতে সাবেক মেয়র আতিকুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রসঙ্গ টেনে তোফায়েল বলেন, আতিকুল ইসলাম অত্যন্ত সৎ ও ক্লিন ইমেজের মানুষ। বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে, তাবিথ আউয়াল, তার ব্যাপারে আমার কিছু বলা উচিত হবে না।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে, এটা আতিকুল ইসলামের নির্বাচন না। আতিক মেয়র নির্বাচিত হবেন, এজন্য আমরা কাজ করছি না। আমরা কাজ করছি আওয়ামী লীগের জন্য। আমরা কাজ করছি নৌকার জন্য। আমরা কাজ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আমরা এক এবং অভিন্ন হয়ে কাজ করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত