মডেল টেস্ট
১. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় হবে?
ক. বিশেষ্যের পূর্বে খ. বিশেষ্যের পরে
গ. কর্মের পরে ঘ. সমাপিকা ক্রিয়ার পরে
২. ‘চৌহদ্দি’ মিশ্র শব্দটি কোন কোন ভাষার শব্দের মিলনে গঠিত হয়েছে?
ক. বাংলা + ফারসি খ. ফারসি + আরবি
গ. বাংলা + আরবি ঘ. তৎসম + ফারসি
৩. ‘তেহাই’-এর অঙ্কবাচক রূপ কোনটি?
ক. ৩ই খ. ৩রা গ. ১/৩ ঘ. ৩ঠা
৪. আপেক্ষ প্রকাশে অতীতের স্থলে কোন কাল ব্যবহৃত হয়?
ক. বর্তমান কাল খ. অতীত কাল
গ. ভবিষ্যৎ কাল ঘ. পুরাঘটিত অতীত কাল
৫. ‘সন্দেশ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ কী?
ক. সংবাদ খ. মিষ্টান্ন
গ. বীণা ঘ. জাতি
৬. বিসর্গ কার উচ্চারণে প্রাপ্ত ধ্বনি?
ক. অঘোষ ‘হ’ খ. ঘোষ ‘হ’
গ. ঘোষ ‘ব’ ঘ. ঘোষ ‘অ’
৭. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক. অসমীকরণ খ. অপিনিহিতি
গ. সমীভবন ঘ. বিষমীভবন
৮. হলন্ত ধ্বনির সঙ্গে স্বরধ্বনি যুক্ত হলে স্বরধনিটি কী হয়?
ক. সংক্ষিপ্ত হয় খ. দ্বিত্ব হয়
গ. লুপ্ত হয় ঘ. লুপ্ত হয় না
৯. ষ-ত্ব বিধানে স্বাভাবিকভাবে ‘ষ’ হয়েছে কোন শব্দে?
ক. নষ্ট খ. বর্ষা গ. মানুষ ঘ. সুষমা
১০. ‘অ’-এর উচ্চারণগত অবস্থান জিহ্বার কোন স্থলে?
ক. উচ্চ খ. নিম্ন
গ. উচ্চমধ্য ঘ. নিম্নমধ্য
১১. কোন দ্বিরুক্তিটি ধ্বন্যাত্মক
ক. শীতশীত খ. পড়োপড়ো
গ. হাতেনাতে ঘ. কুটকুট
১২. কৃ+ঘ্যণ=কার্য, কোন সূত্রে কৃদন্ত পদটি সাধিত হয়েছে?
ক. গুণ খ. বৃদ্ধি
গ. উপধা ঘ. আগম
১৩. ‘কুসুম’ শব্দের সঙ্গে নিচের কোন বহুবচন বোধক শব্দ ব্যবহার করা হয়?
ক. নিচয় খ. নিকর
গ. মালা ঘ. রাজি
১৪. ‘উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না’ বাক্যটি হলোÑ
ক. সরল খ. মিশ্র
গ. যৌগিক ঘ. আশ্রিত
১৫. ভাববাচ্যের ক্রিয়া সর্বদা কোন পুরুষের হয়?
ক. উত্তম পুরুষ
খ. মধ্যম পুরুষ
গ. নাম পুরুষ
ঘ. কোনোটিই নয়
উত্তর
১. খ, ২. খ, ৩. গ, ৪. গ, ৫. ক, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯. গ, ১০. ঘ, ১১. ঘ, ১২. খ, ১৩. ক, ১৪. গ, ১৫. গ
আতিকুর রহমান
শিক্ষক : ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
