খাদ্যে বিষক্রিয়া নওগাঁয় খামারির ৭ গরুর মৃত্যু

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০৩:২০ এএম

নওগাঁর পোরশায় খাদ্যে বিষক্রিয়ায় এক খামারির সাত গরু মারা গেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতোয়া গ্রামে। খামারি আফজাল হোসেন জানান, কিছুদিন আগে ১৫টি গরু নিয়ে তার নিজ বাড়িতে একটি খামার তৈরি করেন। প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে তার চাচা ফজলুর রহমানের খামারে ভিজিয়ে রাখা খৈল দিয়ে গরুকে পানি খাওয়ান। ভিজিয়ে রাখা খৈল দিয়ে গরুকে পানি খাওয়ানোর একটু পরেই সাতটি গরু খামারের ভেতরে মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত