গঙ্গাচড়ায় সাড়ে ১২ হাজার সোলারসিস্টেম দেবে পিডিবিএফ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০১:৩১ এএম

সরকারের শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় রংপুর বিভাগের লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব চল ইচলি গ্রামের নদীভাঙন ও চর এলাকার মানুষের মধ্যে সৌর বিদ্যুতের সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার এই প্রকল্পের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান।

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) অর্থায়ন ও বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকর্সের কারিগরি সহায়তায় এই প্রকল্পের আওতায় ১২ হাজার ৬০০ সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হবে। প্রকল্পে ২৪ হাজার ৬৫০ টাকার একটি সোলার মাত্র ৪ হাজার ৯৩০ টাকায় দেওয়া হচ্ছে। এই অর্থ কিস্তিতে পরিশোধের সুবিধা রাখা হয়েছে।

সচিব বলেন, বাংলাদেশের জিডিপি ১০ শতাংশে উন্নীত করার জন্য বিদ্যুৎ সরবরাহ উন্নয়ন এবং সম্প্রসারণ করতে সরকার ইতিমধ্যে পাওয়ার মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে। শতভাগ বিদ্যুৎসুবিধা নিশ্চিতে এবং ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত