দুই কেজি সোনাসহ বিমানের ৩ কর্মী গ্রেপ্তার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০১:৩২ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩২০ গ্রাম সোনার বারসহ বিমানের তিন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল শনিবার সকালে বিমানবন্দরের কনকোর্স হল থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মো. সুমন শিকদার (৩৪), মো. শাহিন হোসেন (২৭) ও মো. বেলাল আকন (২৮)।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে সকালে ঢাকায় আসে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০২৮। যাত্রীরা নামার পর তিনজনকে কার্যালয়ে এনে তল্লাশি করলে সুমনের দুই জুতার তলায় ২০টি সোনার বার পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত