জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার আন্তর্জাতিক মহলে কর্মপ্রয়াস অব্যাহত রেখেছে। তবে যত দিন রোহিঙ্গারা বাংলাদেশে থাকবে, তত দিন রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের অধিকার নিশ্চিত করতে হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
গতকাল রবিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলন কক্ষে রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা ও প্রত্যাবাসনসংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
