বড় অঙ্কের পারিশ্রমিক না পাওয়ায় ছবি ছাড়লেন মাধুরী

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০৯:৩৮ এএম

শর্টফিল্ম পরিচালক তাহিরা কাশ্যপ এবার বড় পর্দায় পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। তার প্রথম ছবিতে কাজ করার কথা ছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও সায়ামি খেরের। অনেক দিন আগেই সে ঘোষণা হয়ে গিয়েছিল। ‘শর্মাজি কী বেটি’ নামের ওই ছবি ছেড়ে বেরিয়ে গেছেন মাধুরী।

বলিউড সূত্রের খবর, বড় অঙ্কের টাকা দাবি করেছিলেন মাধুরী। কিন্তু প্রযোজকেরা সেই টাকা দিতে নারাজ। মাধুরীও কোনো রকম দর কষাকষিতে যেতে চাননি। তাই নাকি তিনি প্রজেক্ট ছেড়ে বেরিয়ে গেছেন।

এই ছবিতে খেলোয়াড়ের চরিত্রে রয়েছেন সায়ামি। তার মায়ের চরিত্রে ভাবা হয়েছিল মাধুরীকে। এখন নতুন শিল্পীর খোঁজ চলছে ওই চরিত্রে।

হাল ছাড়েননি তাহিরা। ছবিটি তৈরি করতে পারবেন বলেই তিনি আশাবাদী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত