বিয়ের মঞ্চে ভিডিওতে কনের গোপন প্রেমের দৃশ্য চালিয়ে দিল বর!

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০৫:১৮ পিএম

বিয়ের মঞ্চে ওঠা মাত্র বর-কনে অতিথিদের করতালি ও শুভেচ্ছা পেতে থাকেন। এমন সময় মঞ্চের পেছনে বড়পর্দায় ভেসে উঠল কনের যৌনতার মুহূর্ত, এতেই পুরা অনুষ্ঠানে হট্টগোল বেঁধে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এই ঘটনা ভাইরাল হয়। বিয়ের মঞ্চে কনের যৌনতার দৃশ্যের এই ঘটনা আলোড়ন তোলে।

বর-কনে মঞ্চে উঠতেই বরের ইশারায় পেছনের স্ক্রিনে একটি ভিডিও শুরু হয়। কনে বিষয়টি দেখার সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সেসময় বর ওই তরুণীকে বলেন, ‘তুমি কি ভেবেছিলে আমি এ সম্পর্কে আগে জানতাম না।’

আমন্ত্রিত অতিথিরা ভেবেছিলেন, বর-কনের প্রেমের সম্পর্কের রসায়ন নিয়ে কোনো ভিডিও দেখানো হবে। কিন্তু ভিডিওটি শুরু হতেই অবাক হয়ে যান সবাই।

ভিডিওটিতে দেখা যায়, একটি ঘরে এক ব্যক্তির সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছেন কনে। আর ওই ব্যক্তি হচ্ছেন বরেরই ভগ্নিপতি।

অনুষ্ঠানে বর জানান, বিয়ের অনুষ্ঠানের বহুদিন আগ থেকেই দুজনের মধ্যে এই প্রেমের সম্পর্ক। তাদের দু’জনের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়। বিয়ে ঠিক হলেও কনে তাকে ওই প্রেমের সম্পর্কে কিছু জানাননি।

ভিডিওটি পর্দায় ভেসে উঠতেই রেগে যান কনে। মঞ্চেই হবু স্বামীর সঙ্গে তর্কে জড়িয়ে যান তিনি। বরের প্রতি ফুলের তোড়াও ছুড়ে মারেন।

হবু স্ত্রীর ওপর সন্দেহ হওয়ায় গোপন ক্যামেরায় ভিডিও রেকর্ড করে রেখেছিলেন বলে জানান বর। সেই ভিডিও ভাইরাল হলে উইবোতে হ্যাশট্যাগ ‘ব্রাইড এক্সপোজ অ্যাট ওয়েডিং’ ট্রেন্ডিং হয়।

কনের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন অনেক নেটিজেন। এদিকে ভিডিওটি উইবো থেকে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে তরুণীর পরিবার। নয়তো তরুণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত