বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ভাষণে গত এক বছর তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সকল বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে এই ভাষণ সম্প্রচার করা হচ্ছে।
চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়েছেন শেখ হাসিনা। একাদশ সংসদ নির্বাচনে তার দল আওয়ামী লীগ বিপুল আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে।
গত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভাবিত জয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।
এরপর ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।
