পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০৭:৫৬ পিএম

পাকিস্তানে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির বিমানবাহিনী এই খবর নিশ্চিত করেছে।

ডন জানায়, মেইনওয়ালি শহরে নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয় এফটি-৭ যুদ্ধবিমানটি। এতে নিহত হন দুই পাইলট স্কোয়াড্রন লিডার হারিস বিন খালিদ ও ফ্লাইং অফিসার ইবাদুর রেহমান।

বিমানবাহিনীর সদর দপ্তর থেকে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে অক্টোবরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট প্রাণে বেঁচে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত