সাংবাদিক নির্মল সেনের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০১:০৭ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, লেখক, মুক্তিযোদ্ধা, বাম রাজনীতিক নির্মল সেনের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল বুধবার উপজেলার দিঘীরপাড়া গ্রামে নির্মল সেন স্কুল অ্যান্ড মহিলা কলেজ চত্বরে নির্মল সেন স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা হয়।

কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি রতন সেন কংকনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ^াস, শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, সুরেশ দাস, উদীচী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস, কলেজের প্রধান শিক্ষক অরুণ কুমার মধু বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত