ফুলবাড়ীতে যৌতুক মামলায় স্বামী শ্বশুর গ্রেপ্তার

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১১:১৩ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় পুলিশ গৃহবধূর স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে। গত বুধবার সন্ধ্যায় শহরের  ননী গোপাল মোড় থেকে ফুলবাড়ী থানা পুলিশ বাবা-ছেলেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গৃহবধূর স্বামী উপজেলার সিদ্দিসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুন আলী (৩৭) এবং শ্বশুর  মো. সাগীর আলী (৭০) । 

ফুলবাড়ী থানা এবং মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের মৃত মোস্তফা রহমানের মেয়ে মোছা. মোস্তানা আফরিন মিলির (২৪) সঙ্গে মো. মামুন আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য মিলির স¦ামী ও শ্বশুর বাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এ ঘটনায় মিলি গত ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর বাদী হয়ে দিনাজপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।   ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম বলেন, আটকদের গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত