ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির কাউন্সিলর প্রার্থীদের হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস নিজেই বিএনপির ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের ফোন করে নির্বাচন না করতে হুমকি-ধমকি দিচ্ছেন। কথা না শুনলে প্রার্থীদের বাসাবাড়িতে পুলিশ পাঠিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
