ফার্মগেইটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ০৯:৫৮ পিএম

রাজধানীর ফার্মগেইটে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে তেজগাঁও থানার পাশে কাজী নজরুল ইসলাম সড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মারজানা (১০) গাজীপুরের একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা মিজানুর রহমান স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ।

তেজগাঁও থানার ওসি শামীম আল রশিদ বলেন, মিজানুর গাজীপুর থেকে মেয়েকে নিয়ে মটরসাইকেলে করে ফার্মগেইটে এক স্বজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। হোন্ডা গলির মুখে দেওয়ান পরিবহনের একটি বাস তাদের পেছন থেকে দিলে দুজনে ছিটকে পড়ে। বাসটি মারজানাকে পিষ্ট করে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।গুরুতর আহত মিজানুরকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটির চালক জনতার রোষের মধ্যে পড়ে থানায় আত্মসমর্পণ করে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত