মুজিববর্ষের অনুষ্ঠানে বিশৃঙ্খলা

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০২:৫৩ এএম

মুজিববর্ষের ক্ষণগণনা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ সময় অনুষ্ঠানস্থলের বেশ কিছু চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল বক্তব্য রাখার সময় উপজেলা চেয়ারম্যান গ্রুপ স্লোগান তুললে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় একটি গ্রুপ অনুষ্ঠানস্থলের চেয়ার ভাঙচুর করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।  শিবগঞ্জ থানার ওসি-তদন্ত আতিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ লাঠিচার্জ করে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত