মিথুনের মনে অতৃপ্তি, প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব ধনুর

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০৮:২৬ এএম

মেষ : ব্যবসা কিছুটা বাধাগ্রস্ত হলেও চাকরিতে শুভ যোগ। মায়ের স্বাস্থ্য ভালো না থাকলেও শিক্ষায় উন্নতি আছে। বিদেশ ভ্রমণে বাধা নেই।

বৃষ : অর্থ আয় ভালো না হলেও কর্ম যোগ বৃদ্ধি হবে। স্বল্প ভ্রমণ হবে। বর্তমান বাসস্থান শুভ বলা যায়।

মিথুন : দাম্পত্য কলহ ও মনে অতৃপ্তি যোগ। আয় বৃদ্ধি হবে। আত্মীয়রা বিরোধী পক্ষে যোগ দেবে।

কর্কট :  দেহে রোগ ভয় থাকবে। আয় থেকে ব্যয় বেশি। বিদেশ গমন যোগ আছে।

সিংহ : শিক্ষার্থীদের শিক্ষর বাধা দূর হবে। বিদেশ ভ্রমণ যোগ আছে। তবে ব্যয় বেশ বাড়বে।

কন্যা : কর্মস্থলে অতৃপ্তি থাকলেও অর্থ সঞ্চয় হবে। মায়ের স্বাস্থ্য ভালো নয়। যৌনরোগ বৃদ্ধির আশঙ্কা।

তুলা : ব্যবসায় উন্নতি ও বৈদেশিক বাণিজ্যের পথ খুলে যাবে। সংসারে একটু দ্বন্দ্ব থাকলেও প্রেম ও রোমাঞ্চ শুভ। আত্মীয় ও প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

বৃশ্চিক : শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন যোগ। বন্ধুদের দিয়ে কাজ করে নেওয়া সুবিধা হবে। আয় বাড়বে।

ধনু : রোগে মনে অবসাদ দেখা দেবে। প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব ও ঝামেলা হতে পারে। ব্যয় বাড়বে।

মকর : কর্মে আয় বাড়বে। বিদেশ ভ্রমণ যোগ আছে। কাজে অর্থ বিনিয়োগ হবে।

কুম্ভ : যৌনরোগে ভোগার আশঙ্কা আছে। কাজে ব্যস্ততা ও ঝগড়া হওয়ার আশঙ্কা আছে। আশা পূরণ হতে পারে।

মীন : ব্যবসার অনেক পথ পাওয়া যাবে। অর্থ বিনিয়োগ ফলদায়ক হবে। সন্তানের বিদেশ ভ্রমণ যোগ আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত