অবসরজীবন কাটাতে মুক্তি পাচ্ছে ২ হাজার সন্তানের পিতা ‘দিয়াগো’

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০৯:৪৭ পিএম

২০০০ সন্তানের জন্ম দিয়ে লাভার বয় ‘দিয়াগো’ এবার প্রাকৃতিক পরিবেশে অবসরজীবন কাটাতে মুক্তি পাচ্ছে। ‘প্লেবয়’ খেতাব পাওয়া শতবর্ষী এই কচ্ছপটি বর্তমানে ইকুয়েডরের দ্য গালাপোগাস দ্বীপের একটি পারকে রয়েছে।

সিএনএন জানায়, গালাপোগাস দ্বীপের বৃহৎ কচ্ছপগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল। তাই বংশবিস্তারের জন্য এখানে আনা হয় দিয়াগোসহ ২টি পুরুষ ও ১২টি নারী কচ্ছপ।

দ্য গালাপোগাস পার্ক সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৭৭ সালে এখানে আসার পর দিয়াগো একাই এত সন্তানের জন্ম দিয়েছে যে, সে তার প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেছে। এখন ২০০০ এর বেশি কচ্ছপ রয়েছে দ্বীপটিতে। বলা যায় এজন্য একাই সব অবদান ‘লিজেন্ড’ দিয়াগোর।

পার্কের ডিরেক্টর জর্জ ক্যারিয়ন জানান, ১০০ বছর বয়সী এই ‘লাভার বয়’ বংশবিস্তারের দায়িত্ব শেষ করেছে। তাকে এখন উন্মুক্ত স্থানে ছেড়ে দেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত