ওমানের সুলতানের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক বাংলাদেশে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০১:২৫ এএম

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে আজ দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সরওয়ার-ই-আলম গতকাল সন্ধ্যায় বাসসকে বলেন, ‘কাল সোমবার সব সরকারি, বেসরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ওমানি সুলতানের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হবে।’ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) ইতিমধ্যে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

ওমানের নতুন সুলতানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারিককে তার সিংহাসনে আরোহণ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। গতকাল রবিবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী এই সিংহাসনে আরোহণকে তার নেতৃত্বের প্রতি ওমানের জনগণের আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন বলে উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত