লেগুনার ধাক্কায় প্রাণ গেল এমসি কলেজ ছাত্রের

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১১:০৪ পিএম

সিলেটের বিশ্বনাথ উপজেলায় লেগুনার ধাক্কায় এমসি কলেজছাত্র শোভন নন্দীর (১৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শোভনের সহপাঠী আকাশ ঘোষ।  

সোমবার বিকেলে উপজেলার কাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শোভন নন্দী বিশ্বনাথের দিঘলী গ্রামের সুভাষ নন্দীর ছেলে। শোভন সিলেট এমসি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা জানান, শোভন নন্দী ও তার সহপাঠী আকাশ ঘোষ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। কাজিবাড়ি এলাকায় একটি লেগুনা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা উল্টে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাদের ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শোভনকে মৃত ঘোষণা করেন। আহত আকাশ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক লেগুনা ও এর চালককে আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত