ফেব্রুয়ারি মাসেই অস্ট্রেলিয়ায় শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার প্রস্তুতি হিসেবে ৪ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে আজ ভারত যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। পাটনায় আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারতের নারী ‘এ’ ও ‘বি’ দল। অপর দলটি থাইল্যান্ড, যাদের বিশ্বকাপ বাছাইপর্বে হারিয়েছিল সালমা খাতুনরা। বাংলাদেশের ম্যাচগুলো হলো ১৬, ১৮, ২০ তারিখ। ২২ জানুয়ারি হবে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
বাংলাদেশ নারী দল : সালমা খাতুন (অধিনায়ক), আয়েশা রহমান, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, রিতু মনি, শায়লা শারমিন, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আখতার, খাদিজা-তুল কুবরা, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, রাবেয়া, সোবহানা মোস্তারি।
