নিজ বিশ্ববিদ্যালয়ে এক ঘণ্টা অবরুদ্ধ ডা. জাফরুল্লাহ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০২:০৬ এএম

বৈধ ভিসির নিয়োগের দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে আলোচনার শর্তে ছাড়া পান তিনি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শিরিন সুলতানা বলেন, ‘দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ সভায় যোগ দিতে এসে অবরুদ্ধ হন ডা. জাফরুল্লাহ। দুপুর ২টার দিকে আলোচনার শর্তে তালা খুলে দেওয়া হয়। পরে বিকেল ৪টার পর্যন্ত দুপক্ষের বৈঠক হয়। বৃহস্পতিবার ফের বৈঠক হবে। এছাড়া শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে প্রশাসন কাজ করছে।’ শিক্ষার্থীরা জানান, দুপুরে কেন্দ্রীয় ছাত্র সংসদের সঙ্গে বৈঠক করতে আসেন জাফরুল্লাহ চৌধুরী। এ সময় ভিপি তার কাছে উপাচার্যের বৈধতা, বিবিএ ও ফিজিওথেরাপি বিভাগের সমস্যা, কেন্দ্রীয় ছাত্র সংসদের বাজেট, বিশ্ববিদ্যালয়ের প্রসপেক্টাস না মানাসহ বিভিন্ন প্রশ্ন করেন। এসব প্রশ্নের জবাব না দিয়ে তিনি প্রশাসনিক ভবনে কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করতে যান। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সেই রুমটি তালাবদ্ধ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত