ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় নোঙর করে রয়েছে ৬টি ফেরি। পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক পরিবহন।
এদিকে বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচলও। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঘন কুয়াশার কারণে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। ফলে নৌরুটে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। ফলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ি ঘাটে তিন শতাধিক পরিবহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
