সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহজাদাকে গ্রেপ্তার করা হয়েছে।
এএসপি (সদর সার্কেল) মীর্জা সালাহউদ্দিন বলেন, কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহজাদার বিরুদ্ধে আদালতের তিনটি পরোয়ানা থাকায় বুধবার ভোরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলারোয়া থানার ওসি (তদন্ত) রাজীব হোসেন জানান, সাহজাদার বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত অনিয়ম তথা চেক ডিজঅনারের অভিযোগের মামলায় আদালতের ওয়ারেন্ট (পরোয়ানা) ছিল।
আওয়ামী লীগের কলারোয়া উপজেলা কমিটির সভাপতি ফিরোজ আহমেদ স্বপন জানান, কাজী আসাদুজ্জামান সাহজাদা কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। একই সঙ্গে তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।
