সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস পরবর্তী স্বাস্থ্যের অব্যাহত উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসকরা।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বুধবার সকালে ওবায়দুল কাদেরের বাইপাস পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ তার স্বাস্থ্যের আশানুরূপ উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় ডা. ফিলিপ কোহ জানান, জনাব কাদেরের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে। তার হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে এবং শতকরা হারে তা ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে যা অত্যন্ত ইতিবাচক বলে জানান চিকিৎসক দলের প্রধান।
রাত দশটায় সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটযোগে জনাব ওবায়দুল কাদের দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
