আসবাবে অনেক ছাড়

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০৩:৩১ এএম

বাণিজ্যমেলা থেকে ফার্নিচার কিনলেই মিলছে নানা অফার- উপহার আর রাজধানীর মধ্যে হোম ডেলিভারি সুবিধা। নতুন ডিজাইনের ফার্নিচার নিয়ে মেলায় অংশ নিয়েছে নামিদামি সব প্রতিষ্ঠান। প্রয়োজনীয় ফার্নিচার পছন্দ করতে, কিনতে ও বিভিন্ন অফার জানতে প্যাভিলিয়নে ভিড়ও জমাচ্ছেন দর্শনার্থীরা। ফানিচারের স্টল ঘুরে বিস্তারিত লিখলেন রেজাউল করিম

মেলায় হাইটেক, আকতার, রিগ্যাল, পারটেক্স, হাতিল, লিগ্যাসি, নাভানা, নাদিয়া, এথেনাসসহ ফার্নিচারের প্যাভিলিয়নগুলোতে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। তবে কেনার চাইতে বেশিরভাগ দর্শনার্থীই নতুন কী ফার্নিচার এসেছে, তা দেখতে ভিড় জমাচ্ছেন । বিক্রেতাদের বক্তব্য, ক্রেতাদের অধিকাংশই তাদের পছন্দের পণ্যে কী অফার থাকছে জানতে চাচ্ছেন এবং পরবর্তীতে বুকিং দেবেন বলে জানাচ্ছেন। ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় পারটেক্স দিচ্ছে প্যাকেজ ফার্নিচার। এর মধ্যে রয়েছে বেড, আলমিরা এবং ডাইনিং টেবিল। দাম ১ লাখ দশ হাজার থেকে সর্বোচ্চ পাঁচ লাখ পর্যন্ত। ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে বারো মাসের কিস্তিতে। হাইটেক ফার্নিচারে রয়েছে ৫ থেকে ১৫ শতাংশ মূল্যছাড়। হাতিলের প্যাভিলিয়নে নতুন পণ্যের সমাহার। সোফা সেটের দাম ৫০,০০০ থেকে  ৬৮,৪৯৫ টাকা, ডাইনিং টেবিল ৪৬,০০০ থেকে ৬৪,০০০-এর মধ্যে, খাট ২৮,০০০ থেকে ৩৫,০০০ টাকা, পড়ার টেবিল ৬,২১০, আলমিরা ৪২,৫০০। আকতার ফার্নিচার সব পণ্যে দিচ্ছে ১২ শতাংশ ছাড়। সঙ্গে হোম ডেলিভারির সুযোগ। প্রতিষ্ঠানটির বিক্রয় প্রতিনিধি মুনির বলেন, ফার্নিচারগুলো সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে তৈরি। নাভানা ফার্নিচার বেডরুম সাজানোর সব ফার্নিচার রেখেছে তাদের প্যাভিলিয়নে। এসব পণ্যে ১৭ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। ডেলটা ইন্টোরিয়র ফার্নিচারে ১০ শতাংশ ছাড় চলছে। সৌভাগ্যবান ক্রেতা পাবেন বিমান টিকিট। প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ফার্নিচারের মূল বৈশিষ্ট্য হলো এগুলো সহজে খুলে সেটিং করা যায়। আকর্ষণীয় ডিজাইন ছাড়াও রয়েছে টেকসই নিশ্চয়তা। রেড ওক দিয়ে তৈরি এসব ফার্নিচারের দাম সবার সামর্থ্যের মধ্যে। এছাড়া হোম ডেলিভারির সুবিধাও দেওয়া হচ্ছে।
ব্রাদার্স ফার্নিচারে ৪ ফুটের বেডের দাম ২৯,০০০ এবং ৬ ফুট ৬৬,০০০ টাকা। রিগ্যাল প্যাভিলিয়নে দেওয়া হচ্ছে ১০ থেকে ২০ শতাংশ ছাড়। এর বাইরে যেসব পণ্যে ১০ শতাংশের কম মূল্যছাড় রয়েছে তা ছয় মাসের বিনা সুদে কেনার সুযোগ রয়েছে। রিগ্যাল প্যাভিলিয়নের ইনচার্জ বলেন, মেলায় নতুন নতুন বেশ কিছু পণ্য আনা হয়েছে। এর মধ্যে রিমোট বেড, সোফা, বুকসেলফ, এক্সক্লুসিভ রিডিং টেবিল রয়েছে। এসব পণ্যে মূল্যছাড় আছে। রাজধানীর মধ্যে হোম ডেলিভারি সুবিধাও দেওয়া হচ্ছে। এদিকে লিগ্যাসি ফার্নিচার দিচ্ছে পাঁচ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। এর বাইরে সহজ কিস্তিতে পণ্য কেনার সুযোগ থাকছে এখানে। ফার্নিচার ব্র্যান্ড রিগ্যাল দেড় শতাধিক ফার্নিচার প্রদর্শন করেছে। পণ্য ভেদে এসব ফার্নিচারে দেওয়া হচ্ছে নানান ছাড় ও অফার। মেলায় রিগাল ফার্নিচারে ~ফেল ড্রয়ের ব্যবস্থা রয়েেছ।  ফার্নিচারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাট, সোফা, সোফা কাম বেড, ডিভান, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ওয়ারড্রব, বুক সেলফ ও রিডিং টেবিল। রিগ্যাল ফার্নিচারের হেড অব মার্কেটিং দেবাশীষ সরকার বলেন, ক্রেতাদের পছন্দ বিবেচনায় আমরা ডিজাইন ও নকশায় বৈচিত্র্য এনেছি।

প্লাস্টিক আসবাব : বহনের সুবিধা এবং দামেও সুলভ হওয়ায় সব শ্রেণির মানুষের কাছেই প্লাস্টিক সোফার দাম পড়বে ১০,৯০০ টাকা, ওয়েটিং চেয়ার তিন বা চারটির সেট কিনতে চাইলে আপনাকে বাজেটে রাখতে হবে ৫,০৫০ থেকে ৯,০০০ টাকার মধ্যে, টেবিল ১,০০০থেকে ৫,০০০ টাকা, খাটের দাম পড়বে ৮,৫০০ থেকে ১৪,৫০০ টাকা। তানিন শুধু প্লাস্টিকের খাটই নয় সহজে বহনযোগ্য ওক কাঠের বেডও তৈরি করে। বিক্রয়কর্মী তানিয়া জানালেন এটা নতুন। ওক কাঠের খাটের দাম পড়বে ৩৮,০০০ থেকে ৪৩,০০০ এর মধ্যে। এছাড়া প্লাস্টিকের আসবাবের জন্য স্বনামধন্য আরএফএল বা ইপিএলের প্যাভিলিয়নে যেতে পারেন একবার।

অ্যালুমিনিয়াম আসবাব : সব ধরনের ফার্নিচারই এখন অ্যালুমিনিয়ামের হয়। খাট, সোফা, শো-কেস, ওয়ারড্রব প্রভৃতি পণ্য পাওয়া যাবে অ্যালুমিনিয়ামের। ওনা অ্যালুমিনিয়ামের সব পণ্যেই ছাড় চলছে, আলমিরা ২৫,০০০থেকে  ৬২,৮০০ টাকার মধ্যে, ওয়ারড্রব ৩৪,০০০ টাকা, খাট ৩৮,০০০ টাকা, শো-কেস ১৯,০০০ টাকা , কিচেন ক্যাবিনেট স্কয়ারফিট ২,০০০ টাকা । অ্যালুমিয়ামের আসবাবের জন্য অ্যালয়’-এর  প্যাভিলিয়নে যেতে পারেন । হোম ডেকর, কিচেন অ্যাপলায়েন্স ও অন্যান্য আসবাব পাবেন ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত