জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির ৩৭ জন ভাইস চেয়ারম্যান ও ১৪জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। দলের নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান তাদের নিয়োগ দিয়েছেন।
জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় কমিটির ৪১ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে ঘোষিত ৩৭ জন ভাইস চেয়ারম্যান হলেন- মোরশেদ মুরাদ ইব্রাহিম (চট্টগ্রাম), মাহ্জাবিন মোরশেদ (চট্টগ্রাম), শরিফুল ইসলাম জিন্নাহ (বগুড়া), সালাউদ্দিন আহমেদ (নোয়াখালী), শামসুল আলম (চট্টগ্রাম), আবু বকর (ঢাকা), আরিফুর রহমান খান (গাজীপুর), দেওয়ান আলী (ঢাকা), বাহাউদ্দিন আহমেদ বাবুল (ঢাকা), মহসিন ইসলাম হাবুল (বরিশাল), আমানত হোসেন (ঢাকা), নজরুল ইসলাম (চট্টগ্রাম), মেজর (অব.) আবদুস সালাম (কুড়িগ্রাম), রুস্তম আলী ফরাজী (পিরোজপুর), নিগার সুলতানা রানী (রংপুর), মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা), দিদারুল কবির দিদার (চট্টগ্রাম), শফিকুল ইসলাম শফিক (নরসিংদী), আহসান আদেলুর রহমান (নীলফামারী), গাফ্ফার বিশ্বাস (খুলনা), সিরাজুল ইসলাম (লক্ষ্মীপুর), মোস্তফা আল মাহমুদ (জামালপুর), আবদুর রউফ মানিক (রংপুর), শফিকুল ইসলাম মধু (খুলনা), শেখ আলমগীর হোসেন (গোপালগঞ্জ), নুরুল ইসলাম ওমর (বগুড়া), সুলতান আহমেদ সেলিম (ঢাকা), মোবারক হোসেন আজাদ (নোয়াখালী), রাকিবা নাসরিন (রংপুর), আবুল মাকসুদ চৌধুরী নান্টু (রংপুর), সালমা হোসেন (ঢাকা), আশরাফ সিদ্দিকী (টাঙ্গাইল), তোফাজ্জল হোসেন (নওগাঁ), শফিউল্লাহ শফি (চাঁদপুর), শাহ-ই আজম (নরসিংদী), মো. ইলিয়াস (কক্সবাজার) এবং পনির উদ্দিন আহমেদ (কুড়িগ্রাম)।
কেন্দ্রীয় কমিটির ১৬ জন যুগ্ম মহাসচিবের মধ্যে ঘোষিত ১৪ জন যুগ্ম মহাসচিব হলেন- গোলাম মোহাম্মদ রাজু (মুন্সিগঞ্জ), ইয়াহিয়া চৌধুরী (সিলেট), নুরুল ইসলাম দীপু (গাজীপুর), নোমান মিয়া (মুন্সিগঞ্জ), এস এম ইয়াসির (রংপুর), আমিনুল ইসলাম ঝন্টু (সিরাজগঞ্জ), আমির উদ্দিন আহমেদ ঢালু (ঢাকা), শাহিদা রহমান রিংকু (ঢাকা), রাহগির আল মাহি সাদ এরশাদ (রংপুর), শামসুল হক (ঢাকা), আবদুল হামিদ ভাসানী (ব্রাহ্মণবাড়িয়া), এম এ মুনিম চৌধুরী বাবু (হবিগঞ্জ), আমির হোসেন (কুমিল্লা) এবং ইকবাল হোসেন তাপস (বরিশাল)।
