রাজশাহী রয়্যালসের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল)। শুক্রবার আসরের ফাইনালে খুলনা টাইগার্সকে ২১ রানে হারায় রাজশাহী।
বিপিএলে প্রথমবার ফাইনালে ওঠে শিরোপা ছুঁতে পারেননি মুশফিকুর রহিম। তার এই ক্ষতে যোগ হয়েছে আরেকটি কষ্ট। রাইলি রুশোর কাছে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষস্থান হারিয়েছেন। তবে মোস্তাফিজুর রহমান আসরের সবচেয়ে সফল বোলার।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিপিএলে ব্যাটে-বলে সেরাদের তালিকা-
সেরা পাঁচ ব্যাটসম্যান
নাম ইনিংস রান সর্বোচ্চ গড় ৫০/১০০
রাইলি রুশো (খুলনা) ১৪ ৪৯৫ ৭১* ৪৫.০০ ৪/০
মুশফিকুর রহিম (খুলনা) ১৪ ৪৯১ ৯৮* ৭০.১৪ ৪/০
লিটন দাস (রাজশাহী) ১৫ ৪৫৫ ৭৫ ৩২.৫০ ৩/০
শোয়েব মালিক (রাজশাহী) ১৫ ৪৫৫ ৮৭ ৩৭.৯১ ৩/০
ডাভিড মালান (কুমিল্লা) ১১ ৪৪৪ ১০০* ৪৯.৩৩ ৩/১
সেরা পাঁচ বোলার
নাম ইনিংস উইকেট সেরা বোলিং ইকোনমি ৪/৫ উই.
মোস্তাফিজুর রহমান (রংপুর) ১২ ২০ ৩/১০ ৭.০১ ০/০
মোহাম্মদ আমির (খুলনা) ১৩ ২০ ৬/১৭ ৭.০৫ ০/১
রুবেল হোসেন (চট্টগ্রাম) ১৩ ২০ ৩/১৭ ৭.৩১ ০/০
রবি ফ্রাইলিঙ্ক (খুলনা) ১৪ ২০ ৫/১৬ ৭.৩৯ ০/১
শহীদুল ইসলাম (খুলনা) ১৩ ১৯ ৪/২৩ ৮.০৮ ১/০
