দিনাজপুরের হাকিমপুরের হিলি বাজারে সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরায় দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০ টাকা করে। গতকাল শুক্রবার খুচরায় এই পেঁয়াজ বিক্রি হয়েছে ৮৫-৯০ টাকা, যা সপ্তাহখানেক আগে ছিল ১১৫-১২০ টাকা। আর চীনা পেঁয়াজ আগের মতো ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল আলম ও ফেরদৌস রহমান বলেন, কয়েক দিন ধরে চলা শৈতপ্রবাহ ও মাঝে দুদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানের কৃষকরা ক্ষেত থেকে তাদের পেঁয়াজ ওঠাতে পারেননি। এতে চাহিদামতো বাজারে সরবরাহ না হওয়ায় পেঁয়াজের দাম সপ্তাহখানেক আগে হঠাৎ বেড়ে গিয়েছিল।
