সঞ্চয় হবে না ধনুর, মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা মীনের

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০৮:৩০ এএম

মেষ : ব্যবসায় প্রসার লাভ হবে। বাসস্থানে অতৃপ্তি হবে। স্ত্রীর পেটের পীড়া বাড়তে পারে।

বৃষ : পেটের রোগ বাড়বে। উপার্জন ভালো নয়। স্ত্রীর কিছু শারীরিক সমস্যা থাকলেও আয় বাড়বে। কর্মত্রে আনন্দময় খাবার ব্যবস্থা হবে।

মিথুন : নিজের ও সন্তানের পেটে পীড়া বাড়বে। ভ্রমণে আনন্দ হবে। শক্তি প্রয়োগে পাওনা অর্থ আদায় হতে পারে।

কর্কট : মায়ের স্বাস্থ্য খারাপ  থাকবে। স্ত্রীর রক্তচাপ বাড়বে। প্রশাসন বিরুদ্ধে থাকবে।

সিংহ : রক্তচাপ বাড়বে এবং ডায়াবেটিস বৃদ্ধির আশঙ্কা আছে। স্বল্প ভ্রমণ শেষ পর্যন্ত বাতিল হবে। আত্মীয়রা বিরুদ্ধে যাবে এবং বিবাদ বাড়বে।

কন্যা : ফাটকা ও কালোবাজারি ব্যবসায় লাভ বেশি হবে। যৌনরোগ ও পেটের পীড়া বাড়বে। আয় বাড়বে।

তুলা : শারীরিক পীড়া বৃদ্ধি। সংসারে দ্ব›দ্ব ও ঝামেলা দেখা যায়। প্রেম ও রোমাঞ্চে অতৃপ্তি।

বৃশ্চিক : শরীরে আঘাতজনিত রোগ ভয়। আয় বাড়বে। শেষ পর্যন্ত বিদেশ ভ্রমণ বাতিল হবে।

ধনু : স্ত্রীর স্বাস্থ্য ভালো থাকবে না। পরিশেষে সঞ্চয় হবে না। আয়-ব্যয় উভয়ই বাড়বে।

মকর : বিদেশ-বাণিজ্যে অতৃপ্তি থাকবে। ব্যবসায় অর্থ লগ্নি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ : রোগ বৃদ্ধি হতে পারে। দূর ভ্রমণ বাতিল হতে পারে। ওষুধে বা হাসপাতালে ব্যয় বাড়বে।

মীন : চাকরিতে শুভ পরিবর্তন হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। অর্থ সঞ্চয় হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত