শুটিং দেখে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০৮:৪৯ এএম

তেঁতুলিয়া থেকে ইত্যাদির শুটিং অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় দাইমুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের চৈতন্যপাড়া (বোর্ডবাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দাইমুল পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের স্টেনোগ্রাফার।

প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন জানান, দাইমুল ছেলেকে সঙ্গে নিয়ে শুক্রবার তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং দেখতে গিয়েছিলেন। ঠান্ডা লাগতে পারে এ জন্য ছেলেকে শ্যালিকার মাইক্রোবাসে তুলে দিয়ে  মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি।

পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পঞ্চগড় সদর উপজেলার চৈতন্যপাড়া এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে পিকআপে তুলে নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আককাছ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত