কাস্টমারকে দয়া দেখিয়ে চাকুরি হারালেন ব্যাংকার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১১:৪৮ এএম

বড় দিনের ছুটির সময় বিল না দিতে পেরে গ্যাস স্টেশনে বিপদে পড়া এক কাস্টমারের প্রতি দয়া দেখিয়ে চাকুরি হারালেন যুক্তরাষ্ট্রের ওরেগনের এক ব্যাংকার ও তার সুপারভাইজার।

ওরেগনের পোর্টল্যান্ডের বাসিন্দা এমিলি জেমস নামের ওই ব্যাংকার একটি ব্যাংকের কল সেন্টারে সিনিয়র ব্যাংকার হিসেবে কাজ করতেন। ক্রিস্টমাস ডে’তে মার্ক ইউজেনিও নামের এক কাস্টমার এমলিকে ফোন করেন।

জানতে চান, তার বেতনের চেকটি ভাঙাতে দেরি হয়ে গেছে। তিনি এখন গ্যাস নিয়ে বিল দিতে পারছেন না। বড় দিনের উৎসবের ছুটির সময়টাতে তার পকেটে কোনো টাকা নেই। এই মুহূর্তে চেকটি ভাঙানোর কোনো উপায় আছে কি-না।

এ নিয়ে ফোনে এক ঘণ্টার বেশি কথা হয় এমেলি ও মার্কের। ব্যাংক থেকে জানানো হয়, মার্কের এক হাজার ডলারের বেশি চেকটি ক্রিস্টমাসের ছুটির আগে ভাঙানো যাবে না।

ওই কাস্টমারের জন্য দুঃখবোধ হয় ব্যাংকার এমিলির। বিষয়টি নিয়ে নিকটবর্তী এক কল সেন্টারে পরামর্শ করেন তিনি। সুপারভাইজারের কাছ থেকে অনুমতি নিয়ে কাস্টমার মার্কের কাছে ছুটে যান এমিলি। গ্যাসের জন্য নিজের পকেট থেকে কাস্টমারকে ২০ ডলার দেন।

ডেইলিমেইল ডটকমকে এমিলি বলেন, “পুরো পরিস্থিতিটা আমার কাছে বিপজ্জনক লাগছিল। তার পে-চেক ভাঙানোর কোনো উপায় ছিল না। একমাত্র বিকল্প ছিল আমার বক্সের বাইরে যাওয়া। তাই আমি গাড়ি চালিয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাত করার সিদ্ধান্ত নেই।”

“আমি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেই। কারণ আমারও এমন পরিস্থিতির অভিজ্ঞতা হয়েছে। আমিও আটকা পড়েছিলাম এবং নিরাশ বোধ করছিলাম। ক্রিস্টমাস বছরের একটি দিন, একে-অপরের প্রতি দয়ালু হওয়ার দিন।”

কিন্তু এমিলির এ কাজ ভালোভাবে নেয়নি ব্যাংক। কাস্টমারের সঙ্গে নিয়মের বাইরে গিয়ে লেন-দেন করার দায়ে বরখাস্ত করা হয় তাকে। বরখাস্ত করায় এ কাজে অনুমতি দেওয়া সুপার ভাইজারকেও।

এ ধরনের বরখাস্তের সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলছেন এমিলি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত