অবশেষে রাজকীয় উপাধি ছাড়লেন হ্যারি-মেগান

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০৯:৩১ এএম

শেষ পর্যন্ত রাজপরিবার থেকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্নই হয়ে গেলেন যুক্তরাজ্যের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। বাকিংহাম প্যালেস ঘোষণা দিয়েছে, তারা দুজন ‘হিজ/হার রয়্যাল হাইনেস’ বা এইচআরএইচ টাইটেল ব্যবহার করবেন না।

সোমবার রাজপরিবারের সদস্যরা নিজেদের ভেতর আলোচনার পর এই ঘোষণা দেন।

রানি জানিয়েছেন, বেশ কয়েক মাসের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বিবৃতিতে বলেন, ‘হ্যারি, মেগান এবং তাদের ছেলে আমার পরিবারের ভালোবাসা নিয়েই থাকবে।’

হ্যারি এবং মেগান সেই বড়দিন থেকে কানাডায় ছিলেন। এর ভেতর ব্রিটেনে ফিরে জানান, অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য তারা রাজপ্রাসাদে থাকতে চান না।

এক সময় অভিনয় পেশায় থাকা মেগানকে বিয়ের পর পরিবারের সঙ্গে হ্যারির সম্পর্ক অবনতি হয়। রানিসহ ভাই প্রিন্স উইলিয়াম এবং কেটের সঙ্গে কিছুতেই পড়ছিল না দুজনের।

দ্য সানডে পিপল জানিয়েছে, রাজপরিবারের হোয়াটসঅ্যাপ মেসেজ গ্রুপ থেকে মাস ছয়েক আগে লিভ নেন মেগান। তখন থেকেই জা কেটের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত