কারিগরি ত্রুটির কারণে বরিশাল বিমানবন্দরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীবাহী একটি উড়োজাহাজ।
রবিবার দুপুর ১২টা ১০ মিনিটে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল সেটির। বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রবীন্দ্রনাথ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
রবীন্দ্রনাথ চৌধুরী বলেন, কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি বাতিল করা হয়। এরই মধ্যে ত্রুটি চিহ্নিত করার জন্য কারিগরি সদস্যদের একটি দল ঢাকা থেকে বরিশালে আসছেন।
তিনি আরও জানান, উড়োজাহাজটি ত্রুটি মেরামতের পর সোমবার সকাল ৯টায় ঢাকার উদ্দেশে রওনা দেবে।
