জাবির বিসিএস অফিসার্স ফোরামের সম্মেলন শুক্রবার

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০৩:২৮ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বিসিএস অফিসার্স ফোরামের প্রথম সম্মেলন আগামী শুক্রবার (২৪ জানুয়ারি)। গতকাল রবিবার ফোরামের সভাপতি মনোয়ার আহমেদ (সচিব, ইআরডি) ও সাধারণ সম্পাদক মো. আবদুল আহাদ (এসপি, এডিসি গুলশান) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর বিয়াম মিলনায়তনে সম্মেলন শুরু হবে। সম্মেলনে সব সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে। সদস্যদের স্পট রেজিস্ট্রেশনের পর পুনর্মিলনীর পাশাপাশি পিঠা উৎসব, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের আয়োজন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত