স্বাস্থ্য ভালো যাবে না কন্যার, বন্ধুর জন্য অতৃপ্তি বাড়বে বৃশ্চিকের

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০৮:৩০ এএম

মেষ : চাকরিজীবীদের সম্মান বৃদ্ধি ও বৈদেশিক ব্যবসায় উন্নতি যোগ আছে। আয় ভালো নয়। তাই অর্থ শেষ পর্যন্ত হবে না।

বৃষ : স্ত্রীর মেজাজের জন্য সংসারে অতৃপ্তি বাড়বে। সস্ত্রীক বিদেশ ভ্রমণ যোগ আছে। কাজে মিশ্র ফল পাওয়া যাবে।

মিথুন : স্ত্রীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় বাড়বে। স্ত্রীর আয় বাড়লেও বাসায় কিছুটা অতৃপ্তি বিরাজ করবে। দূরদেশ গমনের যোগ আছে।

কর্কট : নিজের ও সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। সংসারে স্ত্রীর ক্ষমতা হস্তগত করতে তৎপর থাকবে। ব্যয় বাড়বে।

সিংহ : দেহে নানা রোগ আক্রমণ করতে পারে। মায়ের স্বাস্থ্য ভালো নয়। পাওনা অর্থ আদায় হতে পারে।

কন্যা : স্বাস্থ্য ভালো যাবে না। আত্মীয়ের সঙ্গে ব্যবসা নিয়ে দ্বন্দ্ব দেখা দিতে পারে। সন্তানের রোগ ভয় রয়েছে।

তুলা : ব্যবসায় মন্দাভাব থাকবে। মায়ের রোগ ভয় আছে। আয় বাড়বে। প্রেম হঠাৎ ভেঙে যেতে পারে।

বৃশ্চিক : স্নায়ু, মাংসপেশি ও ঠা-াজনিত রোগে ভোগান্তি থাকবে। কাজে আত্মীয়দের সাহায্য পাওয়া সহজ হবে। বন্ধুর জন্য অতৃপ্তি বাড়বে।

ধনু : স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। আয়-ব্যয় উভয় বৃদ্ধি পাবে। বিদেশ গমনের ছাড়পত্র পাওয়া যাবে।

মকর : স্নায়ু ও রক্তচাপজনিত হৃৎপি-ের রোগ সমস্যায় ফেলবে। আয় ভালোই হবে। অর্থ সঞ্চয়ের সম্ভাবনা আছে।

কুম্ভ : পেটের রোগ ও বহুমূত্র রোগের কবলে পড়বেন। ব্যবসায় উন্নতি যোগ আছে। অর্থ সঞ্চয়ের সম্ভাবনা আছে।

মীন : ব্যবসার কারণে দূরদেশ গমনের যোগ আছে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবে। আয় থেকে ব্যয় বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত