বাগেরহাটে দুই স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১১:৪৩ পিএম

বাগেরহাট শহরের সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে অভিভাবক ফোরাম। মানববন্ধন শেষে স্কুল দুটির চলমান শিক্ষক সংকট নিরসনে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘এ স্কুল দুটি জেলার সেরা। মেধাবীরা এখানে ভর্তির সুযোগ পায়। এখান থেকে ভালো ফলাফল করে নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা নেয়। পরে তারা দেশ ও জাতির কল্যাণে নিজেকে মনোনিবেশ করেন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটিতে শিক্ষক সংকট চলছে। চাহিদার তুলনায় শিক্ষক অর্ধেক। সাড়ে তিন হাজারের অধিক শিক্ষার্থীদের পাঠদান করাতে শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে। ব্যাহত হচ্ছে পড়ালেখা।’ এ সংকট দূর করতে সরকারের কাছে দাবি জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত