উখিয়ার অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান ছাই

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১১:৫০ পিএম

কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে হলদিয়াপালং পাতাবাড়ি বাজারের আইয়ুবের চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয়দের ধারণা।

ব্যবসায়ী রাসেল হার্ডওয়ার অ্যান্ড ইলেকট্রিক এর স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম বলেন, তার দোকানের সব মালামাল ভস্মীভূত হয়ে যায়। হলদিয়াপালংয়ের ইউপি সদস্য সরওয়ার বাদশা বলেন, আগুন লাগার পর দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত