ডিম পানি তেলানী রেসিপি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০৯:৫৪ এএম

মজার ঝটপট একটি রেসিপি ডিম পানি তেলানী। এটি খুলনা অঞ্চলের রান্না। রেসিপি দিয়েছেন কানিজ ফাতেমা পান্না-

উপকরণ: ডিম- ৪টি, পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ, তেজপাতা- ২টি, মরিচের গুঁড়া- ১ চা চামচ, হলুদ গুঁড়া- ১/২ চা চামচ, ভাজা জিরার গুঁড়া- ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, আদা রসুন বাটা: ১ চা চামচ, কাঁচা মরিচ: ৫-৬টি, তেল- ২ টেবিল চামচ।

রান্না প্রণালি:

প্রথমে তেল গরম করে গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে একে একে সব মসলা কষিয়ে নিতে হবে।

এবার ২ কাপ পানি দিয়ে রান্না করতে হবে। বলক আসলে ডিম ভেঙে দিয়ে দিতে হবে কোনো নাড়াচাড়া করা যাবে না।

ঢেকে রান্না করতে হবে এক পাশ জমাট বেঁধে এলে উল্টিয়ে কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত