বুড়িগঙ্গা রক্ষায় ২৩১ কারখানা বন্ধের নির্দেশ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০৪:৫৯ পিএম

বুড়িগঙ্গা নদী রক্ষায় এর পাশে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ২৩১ কারখানা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

মঙ্গলবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচাপতি মোহাম্মদ উল্লাহর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বুড়িগঙ্গার পানি দূষণের বিষয়ে এক রিটের শুনানিতে এই আদেশ দেন। 

একইসঙ্গে বুড়িগঙ্গার দক্ষিণ পাড় কেরানীগঞ্জের স্যুয়ারেজ লাইন ও ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল লাইনও বন্ধে ব্যাবস্থা নেয়ার কথা বলেছেন। ঢাকা জেলার ডিসি, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক, কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার, ওসি, কোরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যানকে ব্যাবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি অগ্রগতি জানানোর জন্য বলেছেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন, আইনজীবী মনজিল মোরসেদ। 

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর ওয়াসা, বিদ্যুৎ ও গ্যাস এই তিনটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ২৩১ কারখানার পানি, বিদ্যুৎ ও গ্যাসের সুবিধা বন্ধের নির্দেশ দেবেন। এ ছাড়া, পরিবেশ অধিদপ্তর গত তারিখে জানিয়ে ছিল তারা কেরানীগঞ্জের ৩৫ কারখানা বন্ধ করেছেন। এ প্রেক্ষিতে আদালত আমাদের বলেছিল বুড়িগঙ্গা ভিজিট করে একটি রিপোর্ট দিতে।

আমরা আদালতে ছবিসহ রিপোর্ট আকারে দাখিল করেছি। রিপের্টে দেখিয়েছি বুড়িগঙ্গার কেরানীগঞ্জ অংশে বহু মানুষের বসবাস। এসব লোকজন অজস্র ময়লা-আবর্জনা ফেলে। স্যুয়ারেজ লাইন ও ইন্ডাস্ট্রিয়াল ময়লা ফেলা হয়। এসব ময়লা আবর্জনা যাতে ফেলতে না পারেন সেজন্য আদালত কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার, ওসি, কোরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান, ঢাকা জেলার ডিসি, পুলিশ সুপার ও পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালককে সে ব্যাপারে ব্যাবস্থা নিতে বলেছেন। একইসঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ও স্যুয়ারেজ লাইন বন্ধ করে দিতে বলেছেন। এ বিষয়ে ব্যবস্থা নিয়ে আগামী ২২শে ফেব্রুয়ারির মধ্যে এর অগ্রগতি জানানোর জন্য বলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত