মুজিব বর্ষ পালনের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০৫:২২ পিএম

ঝালকাঠির রাজাপুরে মুজিব বর্ষ পালনের অংশ হিসেবে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করেছে রাজাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন নবাগত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বিশেষ অভিযানে হাসপাতালের ডাক্তার ও নার্সসহ প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করে।

নবাগত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারী নিজের দায়বদ্ধতা থেকে যদি মাসে অন্তত একবার এ হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চালায়, তাহলে অনেক রোগ-বালাইয়ের আক্রমণ কমানো সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত