কুদস ফোর্সের নতুন কমান্ডারকেও হত্যার হুমকি যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১০:৪২ এএম

ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের নতুন কমান্ডার ইসমাইল কায়ানিকে হত্যার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন বছর শুরুতে ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বাহিনীর সাবেক প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। খবর, আলজাজিরা।

সোলেইমানির মৃত্যুর পর ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানিকে স্থলাভিষিক্ত করে তেহরান।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে তাকেও হত্যার হুমকি দেন যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক।

সৌদি মালিকানাধীন একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রায়ান হুক বলেন, সোলেমানির মতো ইসমাইল কায়ানিও যদি মার্কিন নাগরিকদের হত্যার পথ বেছে নেন, তারও একই পরিণতি হবে।

হুক আরও বলেন, এটি কোনো নতুন হুমকি নয়। মার্কিন স্বার্থ রক্ষায় চূড়ান্ত আঘাত হানার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করতেই এমন ঘোষণা দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, দায়িত্ব পাওয়ার পরই জেনারেল কায়ানি ইরানের সর্বোচ্চ নেতাকে প্রতিশ্রুতি দেন, সর্বশক্তি দিয়ে তিনি তার পূর্বসূরি সোলেইমানির পথ অনুসরণ করবেন। পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের অপসারণ নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত