চাঁপাইনবাবগঞ্জে ১৫ ককটেল ও আধা কেজি গান পাউডারসহ জামায়াত-শিবিরের ১৬ কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে পৌর এলাকার চরমোহনপুরের একটি আম বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী-বড়িপাড়ার মামলত হোসেন, আব্দুল হাদি ওরফে হাবিব, ঘাটিয়ালপাড়ার মো. ইব্রাহিম, মিনহাজ উদ্দিন, এহসান আলী ও ইসলাম উদ্দিন, মহাডাঙ্গার মোমিন ইসলাম, তুকমারুল হক ও মাসুদ আলম, চর ইসলামপুরের আব্দুল মালেক, উপর-রাজারামপুরের আব্দুল কাদের, ভবানীপুরের আমিরুল ইসলাম ও মফিজুর রহমান, কালিনগরের ইসরাফিল হক, চরমোহনপুরের ফারুক হোসেন, মোহনপুরের শহাজাহান আলী।
সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, চরমোহনপুরের একটি আম বাগানে জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করছে- এমন অভিযোগে অভিযান চালানো হয়।
এ সময় জামায়াত-শিবিরের ১৬ কর্মীকে আটক করা হয়। অভিযানে ১৫টি ককটেল ও আধা কেজি গান পাউডার জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
