সীতাকুণ্ডে ৮তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১১:৩৯ পিএম

সীতাকু-ের ভাটিয়ারী ইউনিয়নে নির্মাণাধীন ভবনের ৮তলার ছাদ থেকে নিচে পড়ে মো. মাহিন (২৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার গোড়গাট্টা গ্রামের মৃত রফিকের ছেলে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে স্থানীয় গিয়াস উদ্দিনের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

সীতাকু- থানার ওসি (তদন্ত) শামীম শেখ জানান, ৮তলার ছাদের সেন্টারিং খোলার কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে যান মাহিন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত