স্কুল কেবিনেট নির্বাচনে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা হচ্ছে : শিক্ষামন্ত্রী

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০৫:১৫ এএম

স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা ও মূল্যবোধ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, নিজেদের অধিকার সম্পর্কে ধারণা, পরমতের প্রতি সহিষ্ণুতা, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা তৈরি, শিক্ষার্থী ঝরে পড়া রোধসহ নিজেদের মূল্যবোধ ও দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্যই স্কুল কেবিনেট নির্বাচন আয়োজন করা হচ্ছে।

গতকাল শনিবার মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে খুদে শিক্ষার্থীদের স্কুল কেবিনেট নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত