মোটরবাইকে চড়ে দুই যুবকের গোসল ভাইরাল (ভিডিও)

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০৯:৩৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে বিচিত্র এমন ঘটনা ভাইরাল হয়ে পড়ে, অবাক না হয়ে পারা যায় না। যেমন ভিয়েতনামে মোটরসাইকেলে বসেই গোসল সারলেন দুই যুবক।

হিন্দুস্তান টাইমস জানায়, ভিয়েতনামে বিন ডুওং প্রদেশে এই ঘটনা ঘটে। বাইকে বসেই মাথায় শ্যাম্পু মেখে গোসল করছেন চালক ও তার সঙ্গী। অন্য আরেকটি গাড়ি থেকে তাদের এই কাণ্ড ভিডিও করা হয়।

ভিডিওটিতে দেখা যায়, বাইকচালক ও তার সঙ্গী দুজনই ছিলেন খালি গায়ে। তাদের মাঝে সিটের ওপর রাখা পানির বালতি। বাইক চালাতে চালাতেই বালতি থেকে পানি নিয়ে গোসল সেরে নিচ্ছেন তারা। মাথায় মাখছেন শ্যাম্পুও।

ভিডিওটি ভাইরাল হতেই ঘটনাটি নজরে আসে পুলিশের। মোটরসাইকেলটার নম্বর প্লেট থেকে খুঁজে বের করা হয় দুই যুবককে। বুধবার থানায় ডেকে দুজনকে জরিমানা করে পুলিশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত