খাগড়াছড়িতে মানববন্ধন

রাখাইন পল্লীর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার প্রতিবাদ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১১:৫৪ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে সুপার ডাইক নির্মাণে কক্সবাজারের চৌফলদদন্ডী রাখাইন পল্লীর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে রাখাইন সম্প্রদায় ও বামপন্থি সংগঠনগুলো। গতকাল সোমবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজারের চৌফলদন্ডীতে উপকূল সুরক্ষায় সুপার ডাইক নির্মাণ হলে ৪০০ বছরের পুরনো রাখাইন পল্লী, বৌদ্ধ মন্দির ও শ্মশান উচ্ছেদ হবে। এতে এখানকার রাখাইন সম্প্রদায় বিলুপ্তির পাশাপাশি অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। মানবিক দিক বিবেচনা করে চৌফলদদন্ডীর পরিবর্তে অন্য স্থানে প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন খাগড়াছড়ি সচেতন নাগরিকবৃন্দের আহ্বায়ক শাহাদত হোসেন, বাসদ খাগড়াছড়ি শাখার সমন্বয়ক কবির হোসেন, ক্যচিন রাখাইন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত